শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ১১:০৩ অপরাহ্ন |
বুধবার (২৬ ফেব্রুয়ারি ) বিকেলে হাইমচরের দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, আজকে এখানে একটি সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। যে নেতৃত্ব আগামী দিনে হাইমচরের প্রতিটি এলাকাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ গড়ে তুলবে। তাঁরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, ও তারেক রহমানের দুর্গ গড়ে তুলবেন। আমি আশা করি, আজকে যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, তাঁরা এই হাইমচরের দুঃখী মানুষের পাশে থাকবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী প্রমুখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক খান, প্রভাষক হারুনুর রশীদ, হাজী ইসহাক খোকন, মো. মিজানুর রহমান শেখ, মো. বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, উপজেলা বিএনপি'র সদস্য আবুল কালাম আজাদ, মো. জহিরুল ইসলাম মাঝি, মো. বোরহান উদ্দিন জুটন, দিদারুল ইসলাম জমাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মো. মিলাদ হোসেন মাঝি, হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদসহ উপজেলা, ইউনিয়নও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দুজন ব্যতীত কোনো প্রার্থীর নাম না পাওয়াতে সভাপতি হিসেবে আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক হিসেবে মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীকে ঘোষণা করেন। এর ফলে দুজনই পুনর্নির্বাচিত হবার সুযোগ পেলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া