শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৫ ১১:১২ অপরাহ্ন |
বুধবার (২৬ ফেব্রুয়ারী) ইসলামি আরবি বিশ্বিবদ্যালয়ের এক চিঠির আলোকে ঘিলাতলী ফাজিল মাদরাসা কামিল মাদরাসা হওয়ার গৌরব অর্জন করে।
মাদরাসার অধ্যক্ষ এম এ বাশারের গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখের আবেদন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৩য় সংবিধি ধারা ১৩(গ) অনুযায়ী পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের আলোকে ধারা ১৩(ঙ) মোতাবেক ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আইউব হোসেন স্বাক্ষরিত স্মারক নং ইআবি/পরি/প্র. পা./২০২৫/১৪৩১১-এর মাধ্যমে মাদরাসাটি ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম কামিল মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
বুধবার সন্ধ্যা ৭ টায় মাদরাসায় এ খবর পৌঁছলে এলাকাবাসীর মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। মাদরাসার অধ্যক্ষ এম এ বাশার সব কিছুর জন্যে মহান রবের দরবারে শোকরিয়া আদায় করেন। তিনি এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মাদরাসায় চলতি শিক্ষাবর্ষ থেকে কামিল হাদিস বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া