শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-০২-২০২৫ ০৭:২৪ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে হাফেজদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন প্রেসক্লাবের নেতারা।/p>
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জ্যেষ্ঠ সাংবাদিক জালাল চৌধুরী, আলম পলাশ, আব্দুল আউয়াল রুবেল, সোহেল রুশদী, জিএম শাহীন, আল-ইমরান শোভনসহ জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।/p>
এছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থপনায় নিউইয়র্কে বসবাসকারী চাঁদপুরবাসীর সংগঠন ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইর্য়ক ইনক’ এর অর্থায়নে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।/p>
ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাংবাদিকরা জানান, ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইর্য়ক ইনক’ সংগঠনটি এর আগেও অসহায় ও দুস্থদের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। আগামীতেও তাদের এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া