ফরিদগঞ্জ পৌরসভায় সিমস্ প্রকল্পের অবহিতকরণ সভা
২৬ মে, ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ পৌরসভায় সিমস্ প্রকল্পের অবহিতকরণ সভা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০২-২০২৫ ০৫:২৭ অপরাহ্ন
ফরিদগঞ্জ পৌরসভায় সিমস্ প্রকল্পের অবহিতকরণ সভা
ফরিদগঞ্জ পৌরসভায় স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প ফেইজ-২-এর পৌরসভা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সিমস্ প্রকল্পের মাধ্যমে অভিবাসীদের অভিবাসন সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা ও সমস্যা সমাধানের জন্যে চেষ্টা একটি আশাপ্রদ ব্যাপার। কারণ আমাদের বিদেশগামীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সক্ষম হলে প্রবাসীরা যেমন লাভবান হবেন, তেমনি আমাদের দেশও উপকৃত হবে। পৌর এলাকায় সিমস্-এর কার্যক্রম শুরু হওয়ায় আমরা আশাবাদী এই এলাকার লোকজন উপকৃত হবে। পৌরসভা থেকে প্রবাসীদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করা হবে। তবে বিদেশগামীদের ভাষা জানা এবং কর্মস্থল ও চাকুরির বিষয় নিশ্চিত হওয়াটা জরুরি।

অভিবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রকল্পের ব্যবস্থাপক এ কে মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সিমস্ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান ও সোস্যাল মবিলাইজার তারেক রহমান।

সভায় প্রবাস ফেরত, শিক্ষক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, ছাত্র, চাকুরিজীবী প্রমুখ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০২-২০২৫ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া