ফরিদগঞ্জে আল-হেলাল মেডিক্যাল সেন্টারের উদ্বোধন
০২ জুন, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে আল-হেলাল মেডিক্যাল সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক
২৭-০২-২০২৫ ০৫:৩০ অপরাহ্ন
ফরিদগঞ্জে আল-হেলাল মেডিক্যাল সেন্টারের উদ্বোধন

ছোট-বেলায় যে গ্রামে বেড়ে উঠেছেন, সেই গ্রামের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। তাই আর যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়, সেই জন্য এবার নিজ গ্রামে আল- হেলাল মেডিক্যাল সেন্টার নামের একটি হাসপাতাল প্রতিষ্ঠান করলেন দেশ-বিদেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মো. সাহাবুদ্দিন খাঁন।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নব-নির্মিত হাসপাতালটির মিলনায়তনে আলোচনা,  দোয়া মোনাজাত ও ফ্রী চিকিৎসা সেবার মাধ্যমে চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের গ্রামে আল- হেলাল মেডিক্যাল সেন্টার নামের এ হাসপাতালটি উদ্বোধন করা হয়। হুগলি গ্রামে নিজ বাড়ির পাশে এ চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ায় আশে-পাশে দরিদ্র মানুষজনসহ স্থানীয়দের মাঝে অনেক উৎস্বাস দেখা দিয়েছে।


অধ্যাপক ডা. মো. সাহাবুদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এসএম মোস্তাইন হোসেন বিপিএম,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মো. লুৎফর রহমান, ঢাকা মিরপুরস্থ আল- হেলাল স্পেশ্যালাইজড ডিএমডি ডা. সাবের খান,ডিরেক্টর অপারেশন্স অ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন, রাজনীতীবিদ আব্বাস গাজী,আল- হেলাল মেডিক্যাল সেন্টার তত্বাবধায়ক মো. নাছির উদ্দিন খানসহ দেশ বরেণ্য চিকিৎসকগণ ও প্রশাসনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধিজন।


স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. মো. সাহাবুদ্দিন খাঁন প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মানব সেবায় নিজেদের দায়বদ্ধতার কারণে হাসপাতাল গড়ার কথা তুলে ধরেন। মানুষের এই সেবা প্রার্থী নিশ্চিত করতে দিবা-রাত্রি ডাক্তারী সেবা,পরীক্ষা-নিরীক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান। পাশাপাশি থাকছে টেলি  মেডিসিন সেবার ব্যবস্থা।  


তিনি আরো বলেন, যে গ্রামে আমার বেড়ে ওঠা, সেই গ্রামের মানুষ বিনা চিকিৎসায় মারা যেতে পারেনা। তাই আমার জন্মভূমি হুগলি গ্রাম ও আশে পাশের মানুষের চিকিৎসা সেবা আরো দৌরগোড়ায় পৌঁছাতে হাসপাতাল টি প্রতিষ্ঠা করেছি।

 


অনলাইন ডেস্ক ২৭-০২-২০২৫ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া