চাঁদপুরে রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
২৮ মে, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

  

চাঁদপুরে রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০২-২০২৫ ০৫:৪০ অপরাহ্ন
চাঁদপুরে রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর শহরের পুরান বাজারে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরিসহ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, বিশেষ টাস্কফোর্সের অভিযানে শহরের পুরাণ বাজার এলাকায় ভোক্তা অধিকার আইনে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় রায়হান ব্রাদার্স মালিককে ৩ হাজার টাকা, জয়রাম ভান্ডার মালিককে ২ হাজার টাকা এবং ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরি করায় সুরুচি মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০২-২০২৫ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া