শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০২-২০২৫ ০৭:১৩ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের বার্ষিক দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপদেষ্টা, চাঁদপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত নেতা আব্দুল বাতেন মিয়াজি।
এসএসসি ২০২৫-এর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য রাখেন। এরপর পর্যায়ক্রমে সকল শিক্ষক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। প্রধান আলোচক হিসেবে তমাল কুমার ঘোষের বক্তব্যশেষে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুভাষ চন্দ্র রায়। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
স্কুলের বার্ষিক দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন পুরাণবাজার ৫ নং ফেরিঘাট মসজিদের খতিব মুফতি ফরিদী। দুই পর্বের এই অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া