শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০২-২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। দিনটিকে বিশেষ করে রাখতে অনেকে সেজেছেন দেশীয় সাজে।
লাল, হলুদ, বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি এবং রঙিন ফুলে সাজিয়েছেন নিজেদের। মাথায় ফুলের মুকুট ও হাতে ফুল নিয়ে অনেকে হেঁটেছেন প্রিয়জনকে সঙ্গে করে, কেউবা আবার বন্ধুদের সঙ্গে দল বেঁধে। শিক্ষার্থীদের মধ্যেও ছিল উৎফুল্লতা।
ক্যাম্পাসে দেখা যায়, কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে, উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করছেন বসন্তের শুভেচ্ছা। সেই সঙ্গে সেলফি তো আছেই। সব মিলিয়ে ক্যাম্পাসে বসন্ত বরণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিবছর বসন্ত এই দিনটা এলে মনে হয় নতুন করে আবার জীবন শুরু করলাম। ক্লাস-পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ দিনটি যখন আসে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা-ঘোরাফেরা সব-মিলিয়ে দিনটা অনেক মজায় কাটে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া