চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
১৯ মে, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০২-২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন
চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চাঁদপুর জেলার ডেভেলপার ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধন, ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর মধ্যে শৃঙ্খলা আনয়ন ও গুণগত মানসম্পন্ন ভবন নির্মাণের প্রত্যয়ের লক্ষ্য-উদ্দেশ্যে চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে সকলের মতামতের ভিত্তিতে কর্নার ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটা. আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং এমকেএ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. কবির হোসেন চোকদারকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএন্ডডি সুইট হোম ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. লতিফ তপাদার, যুগ্ম সম্পাদক আর জেড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ এসএম ডেভেলপার লি.-এর পরিচালক জয়নুল আবেদীন সোহেল।

কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব, আল-কারিম হাউজিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন এবং রিমকু ডেভলপার্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বাদল।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০২-২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া