মতলবে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ জুন, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন

  

মতলবে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০২-২০২৫ ১০:০০ অপরাহ্ন
মতলবে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে ও কাজী শহিদুল্লাহর ব্যবস্থাপনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটওয়ারী ও সোস্যাল ইসলামী ব্যাংক মুন্সিরহাট শাখার ম্যানেজার এমএ হালিম ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দিন সাগর, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, মো. মিজানুর রহমান, অভিভাবক সদস্য মো. হুমায়ুন প্রধানিয়া, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মো. শাহ পরান মিজি। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাইশা আক্তার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব ছিলো যেমন খুশি তেমন সাজো ও রশি টানাটানি। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০২-২০২৫ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া