অসহায়দের মাঝে বিজয়ী সংগঠনের রোজার খুশি বিতরণ
১১ জুন, ২০২৬ ০৬:১৫ অপরাহ্ন

  

অসহায়দের মাঝে বিজয়ী সংগঠনের রোজার খুশি বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০২-২০২৫ ০৭:২৬ অপরাহ্ন
অসহায়দের মাঝে বিজয়ী সংগঠনের রোজার খুশি বিতরণ
বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবছরের মত এই বছরও চাঁদপুরে স্থানীয় অসহায় পরিবারের মাঝে রমজান মাসের জন্য প্রয়োজনীয় নিত্যপন্যের (চাল, ডাল, তেল, সেমাই, বুট, চিনি, লবন, ট্যাং,খেজুর, আলু,মুড়ি, চিড়াসহ নানরকম খাদ্য সামগ্রী) সহযোগিতা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) চাঁদপুর পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিজয়ী এর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান উপস্থিত থেকে “রোজার খুশি” নামে এই পন্য সমাগ্রী তুলে দেন।

ইনার হুইল ক্লাব অফ আরুশি এর প্রেসিডেন্ট এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর এডভাইজার নিলুফার করিমের সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন। মুঠোফোনে নিলুফার করিম বলেন রোজার খুশি কিছু মানুষের ঘরে পৌছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লাগছে। পারিবারিক সফরে আজকে আমি আমেরিকায় চলে যাওয়ার কারনে স্বশরীলে উপস্থিত থাকতে পারিনি। সবাই দোয়া কামনা করছি যেন দেশে ফিরে এসে আপনাদের পাশে থাকতে পারি।

এ সময়ে বিজয়ী এর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন সমাজে মানবতার ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মাহে রমজানের রোজার যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। প্রত্যেক মানুষের যে সম-অধিকার রয়েছে, প্রকৃত রোজাদার ব্যক্তি তা উপলব্ধি করতে পারেন এবং সমাজের গরিব মানুষের প্রতি খুবই সদয় ব্যবহার করেন। কারও প্রতি বিন্দুমাত্র অসদাচরণ ও অন্যায়-অপরাধ করেন না। রোজাদার ব্যক্তি সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সাম্যের জয়ধ্বনি করেন।

তিনি বলেন, সমাজের শ্রমজীবী খেটে খাওয়া সম্বলহারা মানুষ যাতে মাহে রমজানের রোজা যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য ধনী-সামর্থ্যবান রোজাদারেরা দরিদ্রদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। বিজয়ী থেকে প্রতি বছরই আমরা চেষ্টা করি অসহাদের মাঝে রোজার নিত্য প্রয়োজনীয় পন্য তুলে দিতে।

তিনি আরো বলেন, প্রতি বছর আমাদের ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেন। বিজয়ী এর ফাউন্ডার নারীদের এবং অসহায় মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসার দাবিদার। সবাই তানিয়া ও বিজয়ী এর জন্য দোয়া করবেন,বিজয়ী এর সাথে থাকবেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০২-২০২৫ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া