চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে মদসহ ১ জন মাদক কারবারি গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে মদসহ ১ জন মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০২-২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে মদসহ ১ জন মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে কেরু ব্র্যান্ডের ২১ বোতল মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মো. জুয়েল রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর মডেল থানাধীন পাল বাজার ব্রীজ সংলগ্ন উত্তর পাশে ব্যাংক এশিয়া বুথ-এর সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় জনৈক মো. রাসেল সরকার (৩৮)-এর ডান হাতে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগের ভেতর রক্ষিত অবস্থায় দেশীয় কেরু ব্র্যান্ডের ২১ বোতল মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো. রাসেল সরকার (৩৮) (পিতা-ইদ্রিস সরকার, মাতা-মাজেদা বেগম, সাং-মাহমুদপুর, ২নং ওয়ার্ড, মোহনপুর ইউনিয়ন, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০২-২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া