শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ২৮-০২-২০২৫ ০৮:১১ অপরাহ্ন |
চাঁদপুরের মঠখোলায় আল্লাহ তায়ালা ও রাসূল (সাঃ) কে কটুক্তিকারীর সহ সকল নাস্তিকদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর চাঁদপুর শহরের মঠখোলায় সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে প্রতিবাদ ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকব এটা কোনদিন হবে না। সুতরাং এটা যেখান থেকে হোক বা যেই এলাকা থেকে হোক নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠুক আমার তা হতে দিব না। আমাদের ঈমানি দায়িত্বেও কর্তব্য তা প্রতিবাদ করা। হাদিসের মধ্যে আছে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসূলের বিরুদ্ধে কথা বলে, যদি তোমার শক্তি থাকে তাহলে হাত দিয়ে প্রতিহত করা। যদি অটুকু শক্তি না থাকে জবান দ্বারা প্রতিবাদ করার। তাও যদি না পারো অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। যেখানে ইসলামী বিরুদ্ধে কথা বলবে যেখানে রাসূলের বিরুদ্ধে কথা বলবে সেখানে প্রতিবাদ করতে হবে। এটা হলো আমাদের ঈমানের দায়িত্ব।
তারা আরো বলেন, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছুদিন পর পর আমাদের ঈমানের ও আলমের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া। এটা বাংলার জমিনে প্রথম হয়নি। এটা আজ থেকে কয়েক যুগ আগে থেকে ব্যাপকভাবে শুরু হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর কোন সঠিক বিচার না হওয়ার কারণে এর বিরুদ্ধে শক্ত অবস্থা না নেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে পুরাতন ও নতুন নাস্তিক বলেন বা ইসলামী বিদ্বেষ বলেন একের পর এক রাসূলকে নিয়ে ও ইসলামকে নিয়ে কটুক্তি বাজে মন্তব্য ও মুসলমান বিরুদ্ধে অবস্থান নেওয়া এমন কি আল্লাহ তালাকে গালি দেওয়া থেকে কম করে নাই। এটা একমাত্র কারণ হচ্ছে যে এ বাংলাদেশে এটার যথাযথ বিচার হয় না। রাসূল (সাঃ)কে কটুক্তিকারীর ইমরান কে এই মঠখোলা এলাকাতে জায়গা হবেনা। তাকে যেখানে দেখবেন প্রতিহত করবেন।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমরা বর্তমান বাংলাদেশ সরকারের কাছের অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ তায়ালা ও রাসূল (সাঃ)কে কটুক্তি কারী ইমরান, এনামুল, রাখাল সাহা সহ সকল নাস্তিক মুরতাদদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আনা হোক।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দারুল উলুম গাজী মাদ্রাসার মুহতামিম মুফতি শাহাদাত হোসাইন কাসেমী, শাহ পরান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান সাহেব, জনু গাজী মসজিদের ইমাম ইসলাম সাহেব, খতিব হাফেজ মাওলানা হুসাইন আহমদ, মঠখোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তফা সাহেব, মাওলানা ইমাম হোসাইন, মাওলানা মাবুদুর রহমান।
এছাড়া চাঁদপুরে সর্বস্তরের আলেম-ওলামা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া