ফরিদগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
১৭ জুন, ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০২-২০২৫ ০৯:২৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরস্থ একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য সোহরাব হোসেন কাজল। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ রাসেল হোসাইন।

সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাকিব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আবু মুসা, সহ-সভাপতি প্রভাষক মাও. হুমায়ুন কবির রাজু, সেক্রেটারী মাসুম বিল্লাহ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল্লাহ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান কাফী ও ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি শফিকুর রহমান রাজু।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে মুহাম্মদ মিনহাজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ রাসেল হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান নির্বাচিত হন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০২-২০২৫ ০৯:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া