রমজানের তাৎপর্য ও যাকাত বিষয়ে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা
১৭ জুন, ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

  

রমজানের তাৎপর্য ও যাকাত বিষয়ে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০২-২০২৫ ০৯:৪২ অপরাহ্ন
রমজানের তাৎপর্য ও যাকাত বিষয়ে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেল ৩টায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরোশিয়া কনভেনশন হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর শহর শাখার আমির অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামায়াতের প্রবীণ সদস্য কাজী মুরাদ, শুরার সদস্য সফিক সেলিম, অ্যাড. মামুন মিয়াজী ও গোলাম মাওলা।

চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় শুরুতে কোরআনের দারস পেশ করেন দারুস সালাম মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমেদ চিশতী।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০২-২০২৫ ০৯:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া