শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০২-২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন |
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) কর্তৃক ২৩/০২/২০২৫ খ্রি. তারিখে জারিকৃত নং সলিসিটর/প্রশাসনিক ট্রাইব্যুনাল/৭০/০৯-৩১ নং বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।
মোঃ ফারুক হোসেন তপাদার ১৯৮৯ সালে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইন অঙ্গনে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুমোদনপ্রাপ্ত হয়ে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালের ও প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল বার এসোসিয়েশনের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।
বর্তমানে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের প্রেসিডেন্ট এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ল' ইয়ার্স এসোসিয়েশন (সুপ্রিম কোর্ট) শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া