শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০২-২০২৫ ১০:১৫ অপরাহ্ন |
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজরাজেশ্বর এলাকার প্রধানিয়া কান্দিতে মাস্টার জয়নাল আবেদীন রাঢ়ীর ছেলের পক্ষ থেকে চরাঞ্চলের প্রায় ৮০০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণপূর্ব মিলাদ, দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহআলম। আলোচনায় বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রধানিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজান শরীফ রাঢ়ী, নাছির বেপারী, মতিউর রহমান রাঢ়ী, মাস্টার আবুল হোসেন, মেহেদী হাসান রিপন, আলমগীর হোসেন, রুবেল, জাকির হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম সোহাগ, আফজাল হোসেন, সুমন প্রধানিয়া প্রমুখ।
রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রধানীয়া তাঁর বক্তব্যে বলেন, মাস্টার জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান প্রতিবছরই চলাঞ্চলের মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন। রমজানের শুরুতেই এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ১ হাজার মানুষ সহ পার্শ্ববর্তী শরীয়তপুরের অনেক অসহায় মানুষের মাঝে তারা সেবা দিয়ে যাচ্ছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া