শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৩-২০২৫ ০৫:৪৩ অপরাহ্ন |
শনিবার (০১ মার্চ) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে প্যারেড কমান্ডার সহকারী পুলিশ সুপার(কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু এর নেতৃত্বে অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷
পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর’সহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জগণদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর,জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া