মতলব দক্ষিণে মোটরসাইকেল চাপায় পথচারী নিহত
০২ জুন, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৩-২০২৫ ০৫:৫২ অপরাহ্ন
মতলব দক্ষিণে মোটরসাইকেল চাপায় পথচারী নিহত
মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকায় মোটরসাইকেল চাপায় পথচারী দেলোয়ার হোসেন দেলু মিয়াজি (৬০) মারা গেছেন।

শনিবার (১ মার্চ ) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দেলোয়ার হোসেন দেলু মিয়াজি পৌর এলাকার দশপাড়ার বাড়ি থেকে পানির ট্যাংকি চৌরাস্তা মোড়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল (চাঁদপুর-ল-৫৯-৫৩০১) তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী জানান, অবৈধভাবে একটি কাভার্ডভ্যান রাস্তায় পার্কিং করে থাকার কারণে মোটরসাইকেল চালক পথচারী দেলু মিয়াজিকে দেখতে পাননি। তিনি পৌরসভার দশপাড়া এলাকার আব্দুল মিয়াজির ছেলে। তার ১ম স্ত্রী আছে, সন্তান নেই। ২য় স্ত্রী তাকে রেখে চলে গেছেন। তিনি তার ভাই জহিরুল ইসলামের সাথে থাকতেন।

মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা ঘটিয়ে মোটরসাইকেল রেখে সে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল থানায় নিয়ে গেছে।

মতলব দক্ষিণ থানার এসআই সাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৩-২০২৫ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 168 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া