মেঘনা-পদ্মার অভয়াশ্রমে সুনশান নীরবতা; প্রশাসনের টহল অব্যাহত
২৮ মে, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

  

মেঘনা-পদ্মার অভয়াশ্রমে সুনশান নীরবতা; প্রশাসনের টহল অব্যাহত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৩-২০২৫ ০৬:২৮ অপরাহ্ন
মেঘনা-পদ্মার অভয়াশ্রমে সুনশান নীরবতা; প্রশাসনের টহল অব্যাহত
চাঁদপুরে জাটকাসহ সকল মাছ ধরার নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার এলাকা জুড়ে নদীতে চলছে সুনসান নীরবতা। তবে এমনটি অব্যাহত দেখতে প্রশাসনিক টহল চলমান রয়েছে।

শনিবার (১ মার্চ ) সকাল থেকেই জেলা টাস্কফোর্সের মাধ্যমে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও প্রশাসনিক কর্মকর্তারা নদী চষে বেড়াচ্ছেন। যা চলবে আগামী এপ্রিলের শেষ দিন পর্যন্ত।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ বলেন, আমরা সকাল থেকেই নদীতে নেমে পড়েছি। তবে এখন পর্যন্ত কোনো জেলে বা নৌকা চোখে পড়েনি। আমরা জেলে পাড়াগুলোতে আগে থেকেই মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে না নামতে সতর্ক করেছি এবং এখনো করছি। আশা করছি জেলে ভাইরা সচেতন হয়েছে এবং নদীর এই সুনসান নীরবতা এপ্রিলের শেষ দিন পর্যন্ত বজায় রাখবেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৩-২০২৫ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া