ফরিদগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সাইবার হামলার অভিযোগ
২৮ মে, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সাইবার হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
০১-০৩-২০২৫ ০৮:১১ অপরাহ্ন
ফরিদগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সাইবার হামলার অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ফেইসবুকে কেউ আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার ও বাজে মন্তব্য করলেই তাদেরকে ভার্চুয়াল থেকে নির্মূল করার অভিযোগ উঠেছে BSL-CHANDPUR CYBER GANG এর বিরুদ্ধে।

ইতিমধ্যে রাকিবুল হাসান নামের প্রবাসী তরুন এর দায় স্বীকার করে BSL-CHANDPUR CYBER GANG একটি ফেসবুক পেইজ থেকে পোস্ট করার সত্যতা মিলেছে। অভিযুক্ত হ্যাকার রাকিবুল হাসান ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রাবাজার এলাকার বাসিন্দা।

এ বিষয়ে হ্যাকার রাকিবুলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিএনপি জামায়াত ও বাম দলের দালালদের মিডিয়ায় থাকতে দিবো না। কোনো নির্দিষ্ট নয়, কথা হচ্ছে যে সব সাংবাদিক আওয়ামীলীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন দল বদল করে আওয়ামীলীগকে ক্ষতিগ্রস্থ করছে তাদের ছাড় নাই। আমার উদ্দেশ্য অনলাইনে গুজব ও অপপ্রচার থেকে রক্ষা করা এবং সাধারণ জনগন যেন সত্যটা জানতে পারে তার ব্যবস্থা করা। তাই যারা গুজব ও অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে BSL- CYBER GANG থেকে সাইবার হামলা চালানো হবে।

এ বিষয়ে এক সংবাদকর্মী জানান, আমরা থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু হ্যাকার বিদেশে অবস্থান করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সংবাদকর্মীরা নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করলেও আওয়ামী লীগ সমর্থিত এই হ্যাকার বার বার সাইবার হামলা চালিয়ে যাচ্ছেন। আমরা এই হ্যাকারের জন্য অতিষ্ঠ। ফেসবুক আইডি হারিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে ফরিদগঞ্জ থানায় অভিযোগও করেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, আপনারা অভিযোগ দিয়ে যান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

উল্লেখ্য, অনেক সংবাদ কর্মীদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ "BSL-CHANDPUR CYBER GANG একটা গ্রুপ থেকে হুমকি দিচ্ছেন এই তরুন। এখন পর্যন্ত অন্তত একাধিক জন সংবাদকর্মীর ফেসবুক একাউন্ট নষ্ট করার পর BSL-CHANDPUR CYBER GANG তাদের নিজস্ব পেজ থেকে পোস্ট করে নিশ্চিত করা হয়েছে। এতে‌ সাংবাদিকদের ফেসবুক আইডি সাইবার হামলার শিকার হয়েছে।


অনলাইন ডেস্ক ০১-০৩-২০২৫ ০৮:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া