চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ০৬:২০ অপরাহ্ন

  

চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

শামসুল আলম জুয়েল
০২-০৩-২০২৫ ০৮:১২ অপরাহ্ন
চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে।

মৃত শিশুরা হলো-সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের মাইমুনা (৩), বাগাদী ইউনিয়নের সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের স্বজনরা জানান, পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে তাকেও হাসপাতালে নেয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকেই হাসপাতালে মৃত আনা হয়েছে।

 


শামসুল আলম জুয়েল ০২-০৩-২০২৫ ০৮:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া