কিশোরীকে ধর্ষণের অভিযোগে কচুয়ার আব্দুল মান্নান গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

  

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কচুয়ার আব্দুল মান্নান গ্রেপ্তার

শামসুল আলম জুয়েল
০২-০৩-২০২৫ ০৮:১৯ অপরাহ্ন
কিশোরীকে ধর্ষণের অভিযোগে কচুয়ার আব্দুল মান্নান গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৬০) নামে ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাদলা ইউনিয়নের শাহাপুর গ্রামের এই ঘটনা ঘটে। শনিবার (১ মার্চ) দুপুরে গ্রেপ্তার আসামীকে চাঁদপুর আদালতে পাঠায় কচুয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ শাহাপুর গ্রামের পাঞ্জেগানা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ওই গ্রামের ১১ বছর বয়সী কিশোরী দিয়ে আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিল। একপর্যায়ে ইমাম কিশোরীকে ঝাঁপটে ধরে মসজিদের ভিতরে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় শনিবার (১ মার্চ) কিশোরীর মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, অভিযুক্ত আব্দুল মান্নানকে প্রেপ্তার করে আদালতে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

 


শামসুল আলম জুয়েল ০২-০৩-২০২৫ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 111 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া