শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৩-২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ন |
শনিবার (১ মার্চ) অভিযান পরিচালনার সময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সংকট, পণ্যের দাম বেশি রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে শহরের ওয়্যারলেস বাজার, ছায়াবাণীর মোড়সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
তিনি গণমাধ্যমকে জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারকে যেনো স্থিতিশীল রাখা যায় তার জন্যে আজকের এ অভিযান। কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সঙ্কটসহ পণ্যের মূল্য বেশি রাখার অপরাধে কৃষি পণ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে ৩ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা ও ছায়াবাণীর মোড়ের স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয়, সাজিদ হক, নাইমা আফরোজ, নাহিদ ইকবাল, দীপংকর বাড়ৈ, মো. রহমত উল্লাহ, মো. মাসুদ রানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল হাসান, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকারসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া