শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৩-২০২৫ ০১:০৭ পূর্বাহ্ন |
রোববার (২ মার্চ ) দিনব্যাপী কর্মবিরতি ও সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চাঁদপুরের সদস্যরা এই কর্মসূচি পালন করেন।
এ সময় তাঁরা 'ডিএসপুলে কোটা পদ্ধতি বাতিল চাই, ক্যাডার যার মন্ত্রণালয় তার, সকল ক্যাডারের ক্ষমতা চাই' এসব স্লোগানে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এক ঘন্টা মানববন্ধন করেন।
বক্তব্য রাখেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সভাপতি, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া