কচুয়ায় সামাজিক সংগঠন 'আলোর পথে'র উদ্যোগে ধর্মীয় শিক্ষা সামগ্রী বিতরণ
১১ জুন, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

  

কচুয়ায় সামাজিক সংগঠন 'আলোর পথে'র উদ্যোগে ধর্মীয় শিক্ষা সামগ্রী বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৩-২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন
কচুয়ায় সামাজিক সংগঠন 'আলোর পথে'র উদ্যোগে ধর্মীয় শিক্ষা সামগ্রী বিতরণ
কচুয়ায় সামাজিক সংগঠন 'আলোর পথে'র উদ্যোগে বিভিন্ন মসজিদ, এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে এতিম ও অসহায়দের মাঝে কুরআন কিতাবসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২ মার্চ ) বিকেলে গোহট উত্তর ইউনিয়নের বটতলা জামে মসজিদ মাঠে ধর্মীয় এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজ মাস্টার।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. কাউছার হোসেনের সভাপতিত্বে ও কবির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, মাকসুদা হক ফাউন্ডেশনের যুগ্ম সমন্বয়ক আবু আব্দুল্লাহ নয়ন, সমাজসেবক আকতার মাহমুদ, আতিকুর রহমান বাবুল, নাসির উদ্দিন প্রধান, জাকির হোসেন সুমন প্রমুখ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৩-২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া