ভোজ্যতেলের কৃত্রিম সঙ্কটের দায়ে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২৮ মে, ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন

  

ভোজ্যতেলের কৃত্রিম সঙ্কটের দায়ে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শামসুল আলম জুয়েল
০৩-০৩-২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন
ভোজ্যতেলের কৃত্রিম সঙ্কটের দায়ে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে নিত্যপ্রয়োজিনীয় দ্রব্যসামগ্রীর বাজার স্থিতিশীল করার লক্ষে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল থেকে শহরের বড় পাইকারি ও খুচরা বাজার পালবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

এসময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সঙ্কট, মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশির রাখাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানের সময় বাজারের বেশ কিছু মুদি দোকানীরা ভোজ্যতেল ক্রেতাদের কাছে বিক্রি না করে অবৈধভাবে মজুদও রাখে। পরে দোকানের গোডাউন থেকে সেসব পণ্য উদ্ধার করে জনগণের কাছে বিক্রির উদ্যোগ গ্রহণ করেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

এছাড়াও বিশেষ টাস্কফোর্সের সদস্যরা খেজুর, কলা ,তরমুজসহ কাঁচা বাজারগুলোতেও অভিযান পরিচালনা করেন। সেসব দোকানীদেরকে বাজারে অস্থিতিশীল পরিবেশ ও কৃত্রিম সঙ্কট না করার জন্যে কঠোর নির্দেশনা প্রদান করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারকে যেন স্থিতিশীল রাখা যায় তারজন্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে অভিযান।

অভিযানে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্লাহ, মো: মাসুদ রানা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, জেলা মৎস জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক বিপ্লব সরকারসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


শামসুল আলম জুয়েল ০৩-০৩-২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া