যৌথ অভিযানে বিপুল পরিমান গাঁজা ইয়াবা ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
২৮ মে, ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন

  

যৌথ অভিযানে বিপুল পরিমান গাঁজা ইয়াবা ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৩-২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
যৌথ অভিযানে বিপুল পরিমান গাঁজা ইয়াবা ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ থেকে ফারুক বেপারী (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

রোববার (২ মার্চ ) রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রাম থেকে তাকে বাংলাদেশ সেনাবাহিনী, ফরিদগঞ্জ থানা পুলিশ ও হাইমচর থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭২ পিচ ফেনসিডিল ও ১১২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট নাঈম ও সিনিয়র অফিসার জিয়াউল হক, ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই এরশাদের নেতৃত্বে এই যৌথ অভিযানে মাদকসহ ফারুক বেপারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, আটক ফারুক বেপারীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার (৩ মার্চ ) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৩-২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 97 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া