ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ, অপরাধীদের শাস্তির দাবি
১৯ জুন, ২০২৬ ০৩:১৯ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ, অপরাধীদের শাস্তির দাবি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৩-২০২৫ ১০:১০ অপরাহ্ন
ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ, অপরাধীদের শাস্তির দাবি
দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামালকে লাঞ্ছিতের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে এই সমাবেশে সাংবাদিকরা চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল জানান, ২ মার্চ ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের লটারি চলাকালে তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা এবং লাঞ্ছনার শিকার হন। চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে তাকে মারধর এবং হুমকি দেওয়া হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন উসকানি দেন।

তিনি আরও জানান, ঘটনাটি ঘটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি চলাকালে, যেখানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু আবেদনকারী আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল যখন ঘটনাটি অনুসন্ধান করতে উপজেলা পরিষদ চত্বরে যান, তখন তাকে চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য আশিক পাটওয়ারীসহ ৮/১০ জন হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় স্থানীয়রা জানান, আশিক পাটওয়ারী ও তার সহযোগীরা ফরিদগঞ্জে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি তারা পৌরসভার উন্নয়নকাজেও বাধা প্রদান করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও থানার দালালি করার অভিযোগ রয়েছে।

এদিকে, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া না হলে আগামীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৩-২০২৫ ১০:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া