শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ১২:১৫ পূর্বাহ্ন |
সোমবার (৩ মার্চ) হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার ইটভাটা মালিকদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভাপতিত্ব করেন এবং উপস্থিত সংশ্লিষ্টদের হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বিস্তারিত অবহিত করেন এবং বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে আগামী ৮/৩/২০২৫ তারিখের মধ্যে সকল অবৈধ ভাটাসমূহ বন্ধ করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।
অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া