পুরাণবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় ইতালি প্রবাসী দুই তরুণ নিহত, এলাকায় শোকের মাতম
০২ জুন, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

  

পুরাণবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় ইতালি প্রবাসী দুই তরুণ নিহত, এলাকায় শোকের মাতম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৩-২০২৫ ০১:০৯ পূর্বাহ্ন
পুরাণবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় ইতালি প্রবাসী দুই তরুণ নিহত, এলাকায় শোকের মাতম
চাঁদপুর শহরের পুরানবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় ইতালি প্রবাসী দুই তরুণ নিহত হয়েছে।

আজ সোমবার (৩ মার্চ) রাত সোয়া ১০টার সময় পুরানবাজার গার্লস স্কুলের সামনে একটি পন্যবাহি কাভার্ড ভ্যানের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী দেওয়ান কুটির এর মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেন। এটি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

পুরানবাজার এলাকার প্রত্যক্ষদর্শী শিপন খান ও নিহতের স্বজনরা বলেন, মেরকাটিজ রোডের বাসিন্দা ইতালি প্রবাসী সালাম দেওয়ান ও রুকসানার একমাত্র ছেলে অভি দেওয়ান ও তার খালাতো ভাই শরীয়তপুরের নিলয় দুইজন ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে তারা চাঁদপুর আসেন। আজ সোমবার রাত সোয়া ১০টায় তারা দুজন একটি মোটর সাইকেল নিয়ে ঘর থেকে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হয়। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুত গতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে গেলে মোটরসাইকেল সহ তাদের উপর দিয়ে গাড়িটি টান দিলে টাকায় পিষ্ট হয়ে এ সময় ঘটনাস্থলেই অভির মৃত্যু হয়। তবে নিলয়কে গুরতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে পথে তার মৃত্যু হয়। দুজনের মরদেহ এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ফ্লোরে রাখ রয়েছে। খবর পেয়ে তাদের আত্মীয়স্বজন ভিড় করছেন।

চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আমরা এ ঘটনার খবর ফেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, নিহত অভি ও নিলয়ের নানার বাড়ি পুরান বাজার ওসমানিয়া মাদরাসা সংলগ্ন সামাদ বেপারী বাড়ি। এখানে স্বজনরা আহাজারি করছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ০১:০৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া