হাইমচরে গভীর রাতে অগ্নিকান্ড ; পুড়ে ছাই ২০ টি দোকান
০২ জুন, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

  

হাইমচরে গভীর রাতে অগ্নিকান্ড ; পুড়ে ছাই ২০ টি দোকান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৩-২০২৫ ১২:৪১ অপরাহ্ন
হাইমচরে গভীর রাতে অগ্নিকান্ড ; পুড়ে ছাই ২০ টি দোকান
হাইমচরে গভীর রাতে অগ্নিকান্ড ; পুড়ে ছাই ২০ টি দোকান হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে কে ভি এন উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ মার্চ ) দিবাগত রাত প্রায় সাড়ে ১২ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২০/২৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

পুড়ে যাওয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওমর ফারুক বলেন, অগ্নিকাণ্ডে আমার দোকান পুড়ে গিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নগদ টাকা ও মালামালসহ দোকান পুড়ে গেছে। ঈদকে সামনে রেখে দোকানে মালামাল উঠিয়েছি। কীভাবে আগুন লেগেছে জানি না।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ১২:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া