শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ০২:৫২ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো. আহসান হাবিবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলমগীর হোসেন সহ ১০ জন সেনা সদস্যের সমন্বয়ে গঠিত যৌথ টীম চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী আশ্রাফ খান (৪২) (পিতা-অহিদ খান, মাতা-আলেয়া বেগম, সাং-হাপানিয়া, চাঁদপুর সদর, চাঁদপুর)কে পঞ্চাশ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপর একটি সফল অভিযানে একই উপজেলাধীন মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন বুলেট (৩৭) (পিতা: মৃত রহিম মিয়া, মাতা : মনোয়ারা বেগম সাং খলিশাডুলি, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর) কে বিশ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় যথাক্রমে পরিদর্শক মো. আহসান হাবিব ও উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ২টি নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া