শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ০৮:৪০ অপরাহ্ন |
সোমবার (৩ মার্চ ) গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসানের আদালত মূল্য তালিকা প্রদর্শন না করায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় করায়, ট্রেড লাইসেন্স না থাকায় তিনজন ব্যবসায়ী থেকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান জানান, মাহে রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ব্যবসায়ীদের দায়িত্ব। তাই জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া