২৫ মার্চ সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট
২৬ মে, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

২৫ মার্চ সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৩-২০২৫ ০৯:০১ অপরাহ্ন
২৫ মার্চ সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট
আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে সারা দেশে ১ মিনিটের জন্য প্রতীকী ব্ল‍্যাক-আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) রাখার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. হাতেম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷

এদিকে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়- গণহত্যা দিবস উপলক্ষ্যে ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত (সুবিধাজনক দিন-সময়ে) স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে৷ স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরিসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করা হবে।

এদিকে ২৫ মার্চ দুপুর ১২টা থেকে ঢাকাসহ সব সিটি মিনিপোলগুলোতে কর্পোরেশনের গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হবে। এদিন জোহর/সুবিধাজনক সময়ে সারা দেশে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে৷

এছাড়া সারা দেশে রাত সাড়ে ১০টায় ১ মিনিটের প্রতীকী ব্ল‍্যাক-আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) থাকবে৷ কোনো অবস্থাতেই ২৫ মার্চ আলোকসজ্জা করা যাবে না।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া