শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ১০:৩০ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা করেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি এবং ইফতারসামগ্রী তৈরি করায় বাবুরহাট এলাকার কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা, ইসলামিয়া সুইটস মালিককে ৫ হাজার টাকা এবং ওয়্যারলেস এলাকার মাহির ফুড প্রোডাক্ট মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া