শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৩-২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন |
~ মঙ্গলবার (৪ মার্চ ) বিকেল সাড়ে পাঁচটায় প্রেসক্লাব মিলনায়তনে আমান সিমেন্টের পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ২টি গ্রুপে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করে ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমসহ অতিথিবৃন্দ। তাঁরা বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশারসহ আলেম-ওলামাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সবাই প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা ওয়ালীউল্লাহ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া