রমজান উপলক্ষ্যে চাঁদপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন
২৬ মে, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

রমজান উপলক্ষ্যে চাঁদপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৩-২০২৫ ০৩:২২ অপরাহ্ন
রমজান উপলক্ষ্যে চাঁদপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশে নিম্ন আয়ের পরিবারের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

আজ বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে টিসিবি পন্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি)মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সর্বসাধারণের জন্য আজ থেকে টিসিবি পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। চিনি ০১ কেজি ৭০ টাকা দরে , মসুর ডাল ০২ কেজি ৬০ টাকা দরে, ছোলা ০১ কেজি ৬০ টাকা দরে, ভোজ্য তেল ০২ লিটার ১০০ টাকা দরে বিক্রি হবে।

উল্লেখ্য পুরাণ বাজার লোহার পুল , ডিসি অফিসের সামনে, ওয়ারলেস বাজার, নতুন বাজার পৌর অডিটরিয়ামের সামনে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে ট্রাকযোগে টিসিবি পন্য বিক্রয় করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৩-২০২৫ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 147 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া