শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৩-২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন |
এই অভিযানের অংশ হিসেবে বুধবার (৫ মার্চ ) গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহজাহান গাজী (৫৫), জুয়েল গাজী (৩০) এবং পারভেজ গাজী (২৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মাদক এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া