শিরোনামঃ
শামসুল আলম জুয়েল ০৫-০৩-২০২৫ ০৮:১১ অপরাহ্ন |
বুধবার (৫ মার্চ) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে শহরের মিশন রোড ও ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় বাঙালিয়ানা রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না থাকায় মো. মোস্তাফাকে ২ হাজার টাকা এবং দুধে পানি মেশানোয় গণেশ চন্দ্র ঘোষকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা স্যানেটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া