মতলব উত্তরে ১৩ মামলার আসামী বেজী সুজন গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন

  

মতলব উত্তরে ১৩ মামলার আসামী বেজী সুজন গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৩-২০২৫ ০৯:০১ অপরাহ্ন
মতলব উত্তরে ১৩ মামলার আসামী বেজী সুজন গ্রেপ্তার
মতলব উত্তরে ১৩ মামলার আসামী মোটরসাইকেল চোর চক্রের প্রধান বেজী সুজনকে আটক করেছে থানা পুলিশ। আটক বেজী সুজন (৪০) ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের ওমর আলীর ছেলে।

বুধবার (৫ মার্চ ) মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানামূলে আসামী বেজী সুজনকে গ্রেপ্তার করে।

মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) খুরশীদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জিআর-৪৩/২৪ (মতলব উত্তর)-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী মো. সুজন প্রকাশ বেজী সুজনকে রাতে নিজ বাড়ি থেকে আটক করে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, অপরাধ দমন করতে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা সচেষ্ট আছে। আমাদের এ অভিযান চলমান আছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৩-২০২৫ ০৯:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 165 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া