শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৩-২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন |
বুধবার (৫ মার্চ ) দুপুরে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো শান্ত এন্টারপ্রাইজ ১০ হাজার টাকা ও সালমান-সাইফ এন্টারপ্রাইজ ৮ হাজার টাকা।
জানা গেছে, বস্তাকৃত খোলা খেজুর ও ৫ কেজির প্যাকেট থেকে এক কেজির প্যাকেট করে বেশি দামে বিক্রি এবং এক কেজির প্যাকেটে বিদেশী সিল থাকার অভিযোগে হাজীগঞ্জ বাজারস্থ বিভিন্ন খেজুরের পাইকারি দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শান্ত এন্টারপ্রাইজকে নগদ ১০ হাজার টাকা ও সালমান-সাইফ এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ন্যায্যমূল্যে এবং লেভেল ছাড়া প্যাকেটে খেজুর বিক্রি করার নির্দেশনা দেন। এরপর হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সড়ক থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া