শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৩-২০২৫ ১০:৫১ অপরাহ্ন |
অনেক হাঁকডাক এবং ঘটা করে গত জানুয়ারি মাসজুড়ে শহরে চলাচলকারী অটোরিকশাগুলো লাল ও সবুজ রঙ লাগানো হয়। আর এই রং লাগাতে প্রতিটি অটোরিকশা থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় অটোরিকশা মালিক সমিতি।
বলা হয়েছিল দুই রঙের এই অটোরিকশাগুলো একদিন পরপর সড়কে চলবে। যা কার্যকর করা হবে ১ ফেব্রুয়ারি থেকে। অথচ ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ মাস শুরু হলেও চাঁদপুর পৌরসভার এই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। ফলে ছোট্ট এই শহরের সড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সধারী ২ হাজার ৬২৬টি ইজিবাইক বা অটোরিকশা। এছাড়া অবৈধ অটোরিকশা তো রয়েছেই।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া