ফরিদগঞ্জে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ১জন গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ১জন গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৩-২০২৫ ০৪:০৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ১জন গ্রেপ্তার
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাজাঁসহ ১ জন গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ ) ফরিদগঞ্জ থানার এসআই মো. আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পৌরসভা এলাকা হতে কিছু মাদকসহ ১ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে জাহাঙ্গীর হোসেন বুলবুল (৪৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-নোয়াগাঁও (জমাদ্দার বাড়ি), ০৩নং ওয়ার্ড, ফরিদগঞ্জ পৌরসভা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। তার হেফাজত হতে বত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৩-২০২৫ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া