শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৩-২০২৫ ০৯:২৩ অপরাহ্ন |
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ। এছাড়াও মেহেদী হাসান রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাংচুর ও লুটপাট মামলার অন্যতম আসামি।
৫ আগস্ট সরকার পতনের পর থেকে মেহেদী হাসান রাব্বি পলাতক ছিলেন। তার নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা করা হয়। গত ৪ আগস্ট বিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, খুনের শিকার আজাদ সরকারের ছেলে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার। এই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এদিকে ৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেট্রনিক্স পন্যের শোরুম ও গোডাউন লুটপাট ও ভাংচুর করা হয়। এতে তিনি প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। এই ঘটনায় তিনি গত ২০ আগস্ট ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে আসামিকে হাজীগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে হত্যা, দোকান লুটপাট ও ভাংচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আইনগত প্রক্রিয়া শেষে হাজীগঞ্জে নিয়ে আসা হবে বলে তিনি জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া