শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৩-২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন |
প্রশিক্ষণটি ১ম ব্যাচ শুরু হয়েছিল গত ০৩/০৩/২০২৫। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোঃ গোলাম জাকারিয়া। এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া, উপপরিচালক সমাজসেবা চাঁদপুর মোঃ নজরুল ইসলাম খান ও সিনিয়র সহকারী জর্জ জিহান সানজিদা। সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন মমতাজ বেগম, জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্প, চাঁদপুর।
আলোচ্য বিষয় গুলো হলো-
# গ্রাম আদালত ও এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ সমূহ, সালিশ ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য,
# গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণ।
# গ্রাম আদালতের এখতিয়ার ও এখতিয়ার বহির্ভূত মামলা।
# সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, দেওয়ানী ও ফৌজদারী মামলার ধারা সমূহ
# বিভিন্ন রেজিষ্টার ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণ
# ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালত অবমাননার জরিমানা, উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা পরিচালনা, ফৌজদারী ও দেওয়ানী মামলা অনুশীলন,
# অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত
# এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া।
# ভিডিও প্রদর্শনী।
সবশেষে, উপপরিচালক স্থানীয় সরকার মোঃ গোলাম জাকারিয়া প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া