চাঁদপুরের বিষ্ণুপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
২৮ মে, ২০২৬ ০৬:১০ অপরাহ্ন

  

চাঁদপুরের বিষ্ণুপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৩-২০২৫ ১০:১০ অপরাহ্ন
চাঁদপুরের বিষ্ণুপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাসাদি হাফেজ প্রধানিয়া বাড়ির রসুলতান প্রধানের ছেলে ডিশ ব্যবসায়ী ওমর ফারুক প্রধানিয়াকে আটক করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার এএসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওমর ফারুককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিচ ইয়াবা জব্দ করে। দীর্ঘদিন যাবত ডিশ ব্যবসার আড়ালে ওমর ফারুক বিষ্ণুপুর এলাকায় ইয়াবা বিক্রি করে বলে জানায় পুলিশ।

অবশেষে পুলিশ ছদ্মবেশে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুককে আটক করতে সক্ষম হয়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওমর ফারুককে আদালতে প্রেরণ করে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৩-২০২৫ ১০:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া