ফরিদগঞ্জে কাবিখা বাস্তবায়নের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠিত
২৬ মে, ২০২৬ ০৬:৩৯ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে কাবিখা বাস্তবায়নের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৩-২০২৫ ১১:৪০ অপরাহ্ন
ফরিদগঞ্জে কাবিখা বাস্তবায়নের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠিত
ফরিদগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা, কাবিটা) রক্ষণাবেক্ষণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

তিনি বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। যে যে প্রকল্প জমা দেয়া হয়েছে সেগুলো যেনো ভালোভাবে বাস্তবায়ন হয়। কোনো ফাঁকি চলবে না। এটি মানুষের জন্যে করা হয়, শতভাগ যেনো বাস্তবায়ন হয় সেজন্যে আমরা নিয়মিত মনিটরিং করবো। আজকে প্রথম কিস্তির চেক দিচ্ছি, পরবর্তী অর্থ প্রদানের পূর্বে প্রতিটি উন্নয়ন কাজ অবশ্যই পরিদর্শন করা হবে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিদের্শনা দিচ্ছি যাতে সব কাজ মনিটরিং করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৩-২০২৫ ১১:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া