কচুয়ায় প্রবাসীদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
১১ জুন, ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন

  

কচুয়ায় প্রবাসীদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৬-০৩-২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
কচুয়ায় প্রবাসীদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামে গরীব অসহায় ও রোজাদার পরিবারের লোকজনের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয় মাঠে মাঝিগাছা গ্রামের প্রবাসী বিএনপি সমর্থিত নেতাকর্মীদের নিয়ে গঠিত মাঝিগাছা প্রবাসী ফোরামের অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়।

বিতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সজিব মিয়াজীর পরিচালনায় ইফতার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উত্তর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী।

এসময় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, মাঝিগাছা প্রবাসী ফোরামের নেতা শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাইদ, কামরুজ্জামান মজুমদার, আতিকুর রহমান মিন্টু, মোহাম্মদ মহিন উদ্দিন ভূঁইয়া, অলি উল্লাহ পাটওয়ারী, শামিম মিয়াজী, কাউসার হামিদ, দেবাশীষ পোদ্দার, মজিবুর রহমান প্রধান, সুমন প্রধান, মোহাম্মদ জহিরুল ইসলাম পাটওয়ারী, সুমন মিয়াজী, রবিউল করিম রবি, সুমন তালুকদার, শাহজালাল মজুমদার, হাজী নিরব মাহমুদ মাসুদ, নাসির উদ্দিন টিটু মিয়াজী, হুমায়ুন কবির রশিদ, সুমন শিকদার, মোয়াজ্জেম বেপারী, মোহাম্মদ রনি সরকার,মোহাম্মদ ডালিম দর্জি, মোহাম্মদ জসিম পাটওয়ারী, রবিউল মজুমদার, সবুজ সিকদার, বিল্লাল পাটওয়ারী, মো. জাফর মিয়াজী, রেজাউল করিম দর্জি, মোহাম্মদ ইসমাইল বিন আহমেদ, মোহাম্মদ লিটন বেপারী, মোহাম্মদ জুয়েল মিয়াজী ও মোহাম্মদ জিসান দর্জিসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এলাকার অসহায় মানুষের কল্যানে বিভিন্ন সময়ে ইফতার, ঈদ সামগ্রী, গরীব অসহায়দের চিকিৎসা, বিয়েতে অর্থ সহায়তা প্রদানসহ নানানভাবে পাশে থেকে সহযোগিতা করে আসছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-০৩-২০২৫ ১১:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া