শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৩-২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন |
পুষ্টিকর ও স্বাস্থ্যকর কী কী বাহারি খাবার আপনি ইফতার এ রাখতে পারেন দেখে নিন-
১. খেজুর ও ফলমূলঃ খেজুর রোজা ভাঙার জন্য অন্যতম উত্তম খাবার। এটি দ্রুত শরীরে গ্লুকোজ সরবরাহ করে, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে। তরমুজ, আপেল, কমলা, পেঁপে, কলা, আঙুর, ড্রাগন ফ্রুট, স্ট্রবেরির মতো ফল শরীরকে হাইড্রেটেড রাখতে এবং পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে।
২. শরবতঃ ঘরে তৈরি লেবুর শরবত, বেল শরবত, তোকমা দানার শরবত বা ডাবের পানি শরীরে পানির ঘাটতি পূরণ করে। মিষ্টি দই ও দুধ মিশিয়ে তৈরি লাচ্ছিও ভালো বিকল্প হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ফল যেমন-বেল, তরমুজ, পেঁপে, আমের শরবত তৈরি করতে পারেন ইফতারে।
৩. তেল ছাড়া খাবারঃ আলুর চপ বা বেগুনি তেল কম ব্যবহার করে এয়ার ফ্রায়ার বা ওভেনে তৈরি করা যেতে পারে। সবজি ও মাংস দিয়ে তৈরি গ্রিলড কাবাব বা চিকেন স্যান্ডউইচ স্বাস্থ্যকর ও পুষ্টিকর বিকল্প। মম খেতে পারেন। স্টিম এই খাবারটি ইফতারে আপনাকে পেট ভরাতে এবং গ্যাস্ট্রিকের থেকে স্বস্তি দিতে সাহায্য করতে পারে।
৪. প্রোটিনসমৃদ্ধ খাবারঃ ছোলা, ডাল ও মটরশুঁটি দিয়ে তৈরি চটপটি বা সালাদ শরীরে প্রোটিন ও ফাইবার সরবরাহ করে। সিদ্ধ ডিম, দই ও বিভিন্ন ধরনের বাদাম যেমন কাঠবাদাম, কাজুবাদাম ইত্যাদি ভালো উৎস।
৫. কার্বোহাইড্রেট ও শক্তিদায়ক খাবারঃ খিচুড়ি, নুডলস বা গমের রুটি দিয়ে তৈরি হালকা নাস্তা দীর্ঘক্ষণ শক্তি জোগাতে সাহায্য করে। চিড়া, ওটস বা কর্নফ্লেক্স দুধের সঙ্গে মিশিয়ে খেলে এটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।
৬. দই ও দুধজাতীয় খাবারঃ টক দই হজমশক্তি বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখে। মিষ্টি দই বা লাচ্ছি শরীরে প্রোবায়োটিক সরবরাহ করে যা অন্ত্রের জন্য ভালো।
৭. বাদাম ও বীজজাতীয় খাবারঃ বাদাম, সূর্যমুখীর বীজ, তিসি বীজ ও চিয়া সিড শরীরে ভালো ফ্যাট ও ফাইবার সরবরাহ করে। এগুলো সরাসরি খাওয়া যেতে পারে অথবা শরবত বা স্মুদি বানিয়ে খাওয়া যেতে পারে।
ইফতারের কিছু স্বাস্থ্যকর টিপস
>> অতিরিক্ত ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন।
>> পর্যাপ্ত পানি পান করুন, তবে একবারে বেশি পান না করে ধীরে ধীরে পান করুন।
>> ইফতারে বেশি কোল্ডড্রিংক বা কার্বনেটেড পানীয় না খাওয়াই ভালো।
>> প্রক্রিয়াজাত খাবারের চেয়ে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার রাখার চেষ্টা করুন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া